প্রন কেক(prawn cake recipe in Bengali)

প্রন কেক(prawn cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে. অর্ধেক ভাজা মাছ মিক্সিতে পেস্ট করে নিতে হবে.
- 2
৪ টা ডিম, নুন ও লংকার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে.এবার কড়াইয়ে তেল গরম করে নারকেল কোরা, ডিম ছাড়া অন্যান্য উপকরণ দিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে পুর তৈরী করে নামিয়ে নিতে হবে.এবার একটি স্টিলের টিফিন বক্স এ মাখন লাগিয়ে গরম করে এতে ফেটিয়ে রাখা ডিমের কিছুটা দিয়ে ওমলেট এর মতো করে এর উপর মাছের পুর ভালো করে ছড়িয়ে দিয়ে তার উপর বাকি ফেটানো ডিম দিয়ে টিফিন বক্সের ঢাকনার (অ্যালুমিনিয়াম ফয়েল ও দেওয়া যাবে)ভেতরের দিকে কিছুটা মাখন মাখিয়ে টিফিন বক্স এর মুখ বন্ধ করে দিতে হবে.
- 3
প্রেসার কুকারে জল দিয়ে তার উপর টিফিন বক্স টা এমন ভাবে প্রেসার কুকারে বসাতে হবে যেনো আধা বক্স জলের উপরে থাকে. এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে দুটো সিটি দিয়ে নামিয়ে নিলে কেক তৈরী.
এবার একটা সারভিং প্লেটে প্রন এর কেক টা রেখে উপর থেকে ভাজা চিংড়ি মাছ ও নারকেল কোরা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি