ডিমের বড়ার ঝোল

Tina Chakraborty let's Cook @cook_17667653
ডিমের এই পদটি আমার মায়ের ভীষণ প্রিয়। তাই মাতৃদিবশ উপলক্ষে আমি এই পদটি সবার সাথে ভাগ করে নিতে চাই।
#মা
ডিমের বড়ার ঝোল
ডিমের এই পদটি আমার মায়ের ভীষণ প্রিয়। তাই মাতৃদিবশ উপলক্ষে আমি এই পদটি সবার সাথে ভাগ করে নিতে চাই।
#মা
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু খোসা ছাড়িয়ে টুকরো করে সেদ্ধ করে নিন। একটা থালায় সেদ্ধ আলুর টুকরো গুলো রাখুন। ডিম ফাটিয়ে নিন ও ঢেলে দিন আলুর থালায়। পেয়ায কুচিয়ে দিন, রসুন কুচি করে নিন । সব একসাথে মেখে নিন।
- 2
কড়াই এ সাদা তেল দিন। মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে তেলে ভাজতে দিন। বড়া ভাজা হয়ে গেলে সরিয়ে রাখুন।
- 3
সর্ষের তেল দিন কড়াই এ। তাতে টমেটো কুচি করে দিন। ভাজুন খানিকক্ষণ। এরপর নুন, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, ও প্রয়োজনমত জল দিন।
- 4
ঝোল ফুটে উঠলে, বড়া গুলো দিন। আঁচ কমিয়ে খানিকক্ষণ রান্না করুন। তারপর নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12495729







মন্তব্যগুলি (2)