চিড়ার পোলাও(chirar polau recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি
#goldenapron3
20তম সপ্তাহের শব্দ অনুসন্ধান থেকে আমি pulao কিওয়ার্ডটি বেছে নিয়েছি
চিড়ার পোলাও(chirar polau recipe in Bengali)
#ব্রেকফাস্ট রেসিপি
#goldenapron3
20তম সপ্তাহের শব্দ অনুসন্ধান থেকে আমি pulao কিওয়ার্ডটি বেছে নিয়েছি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম, তারপর পিঁয়াজ, কাঁচালঙ্কা কুঁচি করে কেটে নিলাম, চিড়া ধুয়ে জল ঝরিয়ে নিলাম এবং অন্যান্য উপকরণ জড়ো করে নিলাম।
- 2
কড়াইতে সামান্য তেল গরম করে ডিম ফাটিয়ে দিয়ে সামান্য নুন যোগ করে ঝুড়ি করে ভেজে তুলে নিলাম।
- 3
এবার কড়াইতে আন্দাজমত তেল গরম করে কম আঁচে জিরা ও মৌরি একটু ভেজে নিয়ে তারপর বাদামটা দিয়ে ভেজে নিলাম।
- 4
এবার তাতে কাজু ও কিসমিস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
- 5
তারপর তাতে পিঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তাতে হলুদ, স্বাদমত চিনি ও নুন মিশিয়ে সিদ্ধ করা আলুগুলি দিয়ে ভালোকরে মিশিয়ে নিলাম।
- 6
এবার তাতে চিড়াগুলি মিশিয়ে নিলাম।
- 7
তারপর ডিমের ঝুড়ি ও টমেটো কেচাপ দিয়ে মিশিয়ে নিলাম।
- 8
দুই মিনিট কম আঁচে রেখে পাত্রে ঢেলে নিলাম সুস্বাদু এই চিড়ার পোলাও
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (24)