ভেজ কর্ণ স্যুপ ও ব্রেড টোস্ট(veg corn soup o bread toast recipe in Bengali)

Nivedita Ghosh @cook_22971027
#ব্রেকফাস্ট রেসিপি
ভেজ কর্ণ স্যুপ ও ব্রেড টোস্ট(veg corn soup o bread toast recipe in Bengali)
#ব্রেকফাস্ট রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে সাদা তেল দিতে হবে, তেল গরম হলে তাতে সাদা জিরে তেজপাতা ফোরন দিতে হবে।
- 2
তারপর তাতে একে একে ক্যাপ্সিকাম কুচি, গাজর কুচি,বিন্স কুচি, টম্যাটো কুচি দিয়ে, আদা বাটা দিয়ে, লবণ দিয়ে অল্প সময়ের জন্য ভাজতে হবে,অল্প বাজার পর জল দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে, সবজি অল্প সিদ্ধ হলে তাতে ভুট্টার দানা দিতে হবে এবং আবার সিদ্ধ করতে হবে।
- 3
সবজি সেদ্ধ হয়ে গেলে,জল কমে আসলে,স্বাদ অনুযায়ী চিনি দিয়ে,একটু নাড়াচাড়া করে, কর্ণফ্লাওয়ার গোলা জল ঢেলে দিতে হবে, একটু ঘন হলে নামিয়ে নিতে হবে।
- 4
পরিবেশনের সময় স্বাদ অনুযায়ী চাট মসলা ও গোলমরিচ গুঁড়া দিতে হবে
- 5
এবার পাউরুটি তে মাখন দিয়ে তাকে টোস্টারে বা চাটুতে টোস্ট করে নিতে হবে
- 6
ভেজ কর্ণ স্যুপ ও ব্রেড টোস্ট পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12770871










মন্তব্যগুলি