বাটার নান (butter naan recipe in Bengali)
#ব্রেকফাস্ট রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা পাত্রে ময়দার মধ্যে টকদই, নুন, চিনি, বেকিং পাউডার এবং ২ চা চামচ মাখন দিতে হবে এবং ভালো করে মেখে নিয়ে ২ ঘন্টা রেখে দিতে হবে।
- 2
এরপর ময়দার মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে নানের আকারে বেলে নিতে হবে।
- 3
এরপর বেলে নেওয়া নানের নীচের পিঠে জল লাগিয়ে নিতে হবে এবং ওপর পিঠে কালোজিরে/কালোতিল এবং ধনেপাতা ছড়িয়ে দিতে হবে।
- 4
এরপর চাটু বা তাওয়া গরম করে নিতে হবে। গরম হলে নানের যে পিঠে জল লাগানো হয়েছিল, সেই পিঠটা নীচের দিকে করে নানটাকে চাটুতে দিয়ে সেঁকে নিতে হবে।
- 5
একপিঠ হয়ে গেলে তাওয়াটা উল্টে নিয়ে কালো জিরে/তিল এবং ধনেপাতা কুচি লাগানো পিঠটাও আগুনে সেঁকে নিলেই তৈরি বাটার নান।
- 6
এরপর গরম গরম চানা মশলার সাথে পরিবেশন করতে হবে বাটার নান।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12771120







মন্তব্যগুলি (3)