স্প্যানিশ অমলেট,(Spanish omlette, Tortilla de patatas recipe in

#প্রিয় লাঞ্চ রেসিপি
বিজ্ঞান - প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে কোন খাবার ই আর ভৌগলিক সীমারেখায় আবদ্ধ নেই। দক্ষিণ ভারতীয় দোসা সমাদৃত হচ্ছে পশ্চিমী দুনিয়ায়। বাংলার ঝাল মুড়ি এখন ব্রিটিশ সাহেব শিখে নিয়েছেন। আমিও তাই গতানুগতিক দ্বিপ্রাহরিক ভোজন ছেড়ে, স্পেন দেশের অতি জনপ্রিয় টরটিইয়া খাবার সিদ্ধান্ত নিলাম। পত্রলেখন বা রচনার যেমন নানা ধাপ থাকে, পশ্চিমী খাদ্যাভ্যাস ও তেমন। স্যালাড স্যূপ প্রধান ডিশ এবং ডেজার্ট। আমরা যেমন ভাত রুটি পরোটা দিয়ে খাই, ওনারা এই টরটিইয়া খান নানা স্বাদের ব্রেড ও ফ্রেন্চ ফ্রাইসের সাথে। খুবই পুষ্টিকর ও স্বাস্থ্য সম্মত এই খাবার স্প্যানিশ রন্ধনের মহান পরিচয় বহন করে। চলুন বন্ধুরা, দেখে নিই রন্ধন প্রণালী।

রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু পেঁয়াজ লঙ্কা ধুয়ে কেটে নিতে হবে। মাঝারী মাপের কাটলেই হবে
- 2
কড়াইতে তেল গরম করে প্রথমে আলুতে লবণ মাখিয়ে ভাজতে হবে। আলু আধা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি ওর সঙ্গে ভেজে একটা বাটিতে ঢেলে রাখতে হবে।
- 3
ডিম ধুয়ে এক এক করে বাটিতে ভেঙে নিতে হবে। ওতে কাঁচা লঙ্কা কুচি লবণ ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলু পেঁয়াজ ও ঐ ডিমের মিশ্রনে মিশিয়ে দিতে হবে হালকা হাতে।
- 4
কড়াইতে দুই চা চামচ তেল দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে পুরো কড়াইতে। (নন স্টিক কড়াইতে চিন্তা নেই কিন্তু এলুমিনিয়মের কড়াইতে নীচে লেগে যাবার আশংকা থাকে।) এবার ডিম আলু পেঁয়াজের মিশ্রনটা ঢেলে দিতে মাঝখানে। আঁচ থাকবে একদম কম।এই অবস্থায় ৭-১০ মিনিট রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে, যখন অমলেটের নীচের অংশ হয়ে আসবে তখন ওটা কড়াই এর কিনারা থেকে ছেড়ে আসবে। দেখলেই বোঝা যাবে।
- 5
এই সময়ে একটা বড় থালা(যার ব্যাস কড়াই এর থেকে বেশী), কড়াই এর উপর ঢাকা দিয়ে কড়াই টা উল্টিয়ে দিতে হবে।অমলেট টা থালার উপর এসে যাবে। দেখবেন একটা পাশ ভাজা হয়ে গেছে।
- 6
দেরী না করে খুব সাবধানে আবারো অমলেট টা কড়াইতে বসিয়ে দিতে হবে ৫ মিনিটের জন্য, যাতে অপর দিক টা ভাল ভাবে ভাজা হয়ে যায়। আঁচ কম ই থাকবে। এবার আঁচ বন্ধ করে, প্লেটে ঢেলে, পছন্দ হলে অরিগেনো ছড়িয়ে দেওয়া যেতে পারে। কারো চিলি ফ্লেক্স ভাল লাগলে তাও দেওয়া যায়। এই খাবার টা খুব পেটভরা খাবার। ইচ্ছা হলে স্যান্ডউইচের ভিতর দিয়ে অথবা গার্লিক ব্রেডের সাথে খাওয়া যায়। বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইসের সাথে খেতে পছন্দ করে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)