মটনের পাতলা ঝোল (mutton er patla jhol recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury @cook_12370899
মটনের পাতলা ঝোল (mutton er patla jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মটনের টুকরোগুলোকে আদা বাটা,রসুন বাটা, নুন, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও অল্প তেল দিয়ে ভাল করে মেখে 15 মিনিট ম্যারিনেট করুন।
- 2
কড়াইতে তেল বাকি তেল গরম করে নিয়ে ওর মধ্যে গোটা জিরা,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন।
- 3
একটু নেড়ে নিন,ফোড়নের সুগন্ধ বের হলে ওর মধ্যে পেঁয়াজকুচি যোগ করুন ও নাড়তে থাকুন।
- 4
ভাজতে ভাজতে পিয়াজ টা একটু লাল হয়ে এলে ওর মধ্যে ম্যারিনেটেড মটন টা যোগ করুন।
- 5
এইভাবে 5 মিনিট রান্না করুন এবং পুরো মিশ্রণটি একটি প্রেসার কুকারে স্থানান্তরিত করুন।
- 6
প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মটন সেদ্ধ হওয়া না পর্যন্ত সিটি দিন।
- 7
মটন সেদ্ধ হয়ে গেলে মিশ্রণটি একটি কড়াইতে ঢেলে নিন এবং গরম মসলা ছড়িয়ে মিশিয়ে নিন।
- 8
সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন মটনের পাতলা ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/12809786





মন্তব্যগুলি (5)