ডিমের ডেভিল (dimer devil recipe in Bengali)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ সমূহ
- 1
৪ টি ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিতে হবে।
- 2
আলু সিদ্ধ করে চটকে মেখে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে কুচানো পেঁয়াজ দিয়ে আরো কিছুক্ষন ভেজে নিয়ে ওর মধ্যে আলুসেদ্ধ মাথাটা দিয়ে দিতে হবে এবং ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আরো কিছুক্ষন ভেজে নিতে হবে।
- 6
পুরোটা ভাজা ভাজা হলে ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 7
তৈরি ডেভিল এর পুর।
- 8
এরপর ডিমের গায়ে আলুর এই মিশ্রণটি চেপে চেপে লাগিয়ে ডেভিলের আকারে গড়ে নিতে হবে।
- 9
এরপর একটা পাত্রে ময়দা নিতে হবে।
- 10
এরপর একটি পাত্রে অবশিষ্ট ডিমটি ফেটিয়ে নুন মিশিয়ে নিতে হবে।
- 11
আর একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিতে হবে।
- 12
এরপর ময়দার ওপর গড়িয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে নিলেই তৈরি ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)
Chaliye jao..Amio kichu notun try korechi parle dekhe comment dio..👍