রসগোল্লার পায়েস (rasgulla kheer recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছানা কেটে একটি মসলিনের কাপড়ে ছানা ঝুলিয়ে রেখে দিতে হবে ১ ঘন্টা। সব জল ঝরে গেলে ছানা একটি থালা তে নিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে মোলায়াম করে মেখে নিতে হবে।তারপর এর থেকে ছোট ছোট বল বানাতে হবে।
- 2
এবার একটি পাত্রে সম পরিমান জল ও চিনি নিয়ে ফোটাতে হবে।২-৩ টি এলাচ দিয়ে দিতে হবে। জল খানিকটা ঘন হতে শুরু করলে ছানার বল গুলি ওতে দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে বেশি আঁচে ফুটতে দিতে হবে দশ মিনিট। এরপর আঁচ কমিয়ে আরো ৫ মিনিট ফুটিয়ে রসগোল্লা ফুলে উঠলে নামিয়ে নিতে হবে।
- 3
১ লিটার দুধে ৪-৫ টি এলাচ আর ১/২ কাপ চিনি দিয়ে জ্বাল দিতে হবে যতক্ষণ না সেটা ৩৫০ মিলি দুধে শুকিয়ে যাচ্ছে।
- 4
দুধ ঘন হয়ে এলে এতে একে একে সবকটি রসগোল্লা রস চিপে দিয়ে দিতে হবে এবং আরো ১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে ওপর থেকে এলাচের গুঁড়ো ছড়িয়ে,নামিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (14)