টু ইন ওয়ান পুডিং (two in one pudding recipe in bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
টু ইন ওয়ান পুডিং (two in one pudding recipe in bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে জল,কর্নফ্লাওয়ার, রোজ সিরাপ সব একসাথে ভালো করে গুলে নিয়ে গ্যাসে বসাতে হবে।অনরগল নারতে হবে, না হলে ডেলা জমে যাবে।
- 2
তারপর নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে, গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হলে, যে কোন বাটিতে ২ চামচ করে দিতে হবে।তার আগে বাটি তে একটু করে বাটার মাখিয়ে নিতে হবে।এবার রোজ পুডিং টা তৈরি হয়ে গেল এবং ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে সেট করতে রাখতে হবে।
- 3
এবার আবার বাকি দুধ নিয়ে ওতে কর্নফ্লাওয়ার, চিনি গুড়ো সব একসাথে ভালো করে গুলে নিয়ে গ্যাসে বসাতে হবে।আগের মত অনরগল নাড়তে হবে, নাহলে ডেলা জমে যাবে।
- 4
তারপর নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে,গ্যাস বন্ধ করে ঠান্ডা হলে রোজ পুডিং এর ওপর ২ চামচ করে দিতে হবে।এবার বাটি গুলো ফ্রিজে রেখে দিতে হবে,ঠাণ্ডা হয়ে সেট হবার জন্য।
- 5
এবার চাইলে বার করে পুডিং এর বাটি টা উল্টো দিয়ে পরিবেশন করতে পারেন অথবা বাটি টা সহ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)