নিরামিষ পটলের দোর্মা (niramish potoler dorma recipe in Bengali)

#goldenspron3
এটি সম্পূর্ণ সাত্ত্বিক পদ্ধতি তে তৈরি, পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় নি।
নিরামিষ পটলের দোর্মা (niramish potoler dorma recipe in Bengali)
#goldenspron3
এটি সম্পূর্ণ সাত্ত্বিক পদ্ধতি তে তৈরি, পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় নি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটল খোসা ছাড়িয়ে অল্প করে চিরে নিন এবং ভেতর থেকে দানা বার করে নিন
- 2
পনির কুরিয়ে নিন এবং প্যানে তেল গরম করে তাতে আদা বাটা দিয়ে ভালো করে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন, পনির দিয়ে ভালো করে ভাজুন,একটু বাদাম কিসমিস বাটা দিয়ে দিন এবং চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিন
- 3
এবারে পটলের মধ্যে ঐ পনিরের মিশ্রণ দিয়ে দিন এবং একটি ছড়ানো পাত্রে তেল গরম করে তাতে পটল দিয়ে ভাজুন, আঁচ কমিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন
- 4
অন্য দিকে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরা, তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে দিন এবং আদা বাটা দিয়ে ভালো করে ভাজুন, টমেটো ও বাদাম কিসমিস বেটে দিয়ে দিন, নুন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো ও জিরা গুঁড়ো মিশিয়ে নিন
- 5
মশলা ভাজা হলে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং পটলের মধ্যে দিয়ে দিন
- 6
সব শেষে চিনি ঘি ও গরম মসলা গুঁড়ো মিশিয়ে নিন এবং পরিবেশন করুন
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (7)