হিং এর কচুরি আর কাবলি ছোলা দিয়ে আলু র তরকারি (hing kachuri kabli chola torkari recipe in Bengali)

এই রান্না টি সকাল বা বিকেল এর জলখাবার এ বানানো যেতে পারে।এটি স্বাদ এ এবং গন্ধে অতুলনীয়।আপনারা এই খাবার টি বানিয়ে দেখতে পারেন।এটি বাঙালির প্রিয় জলখাবার।
#নোনতা

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কচুরি বানানোর জন্য বিউলি র ডাল আদা,মৌরি,কাচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে।এরপর কড়াই তে সরষের তেল দিয়ে বাটা ডাল দিতে হবে।এরপর ওতে হিং আর নুন দিয়ে কিছু ক্ষন রান্না করে ভাজা মশলা দিয়ে একটু শুকনো করে নামিয়ে নিতে হবে।
- 2
এরপর ময়দা তেল,নুন দিয়ে মেখে ৩০ মিনিট চাপা দিয়ে রাখতে হবে।
- 3
৩০ মিনিট পর গোল গোল করে লেচি কেটে ওতে পুর ভরে বেলে নিয়ে সাদা তেল এ ভাজতে হবে।
- 4
এরপর তরকারি বানানোর জন্য প্রেসার কুকারে সরষের তেল দিয়ে ২ টো শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে আলু আর কাবলি ছোলা দিয়ে একটু নেড়ে নিতে হবে।
- 5
এরপর এতে নুন, হলুদ গুঁড়া দিয়ে জল দিতে হবে। তারপর প্রেসার কুকারে বন্ধ করে ৩ টে হুইসেল দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- 6
ভাপ উঠে গেলে প্রেসার কুকার খুলে ওতে ভাজা মশলা ১.৫ চা চামচ ভাজা মশলা র মিষ্টি র রস দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)