আলু দিয়ে চিকেনের ঝোল(Aloo diye chickener jhol recipe in Bengali)

আমার ভীষণ পছন্দের একটা খাবার। এটা হলে আর কিছু লাগে না। যেহেতু এটা ঝোল হবে আর আলু বেশী তাই আমি এতে মশলা এবং ঝাল টা একটু বেশি দিয়েছি।
আলু দিয়ে চিকেনের ঝোল(Aloo diye chickener jhol recipe in Bengali)
আমার ভীষণ পছন্দের একটা খাবার। এটা হলে আর কিছু লাগে না। যেহেতু এটা ঝোল হবে আর আলু বেশী তাই আমি এতে মশলা এবং ঝাল টা একটু বেশি দিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন টা আমি 2টো সিটি দিয়ে নিয়েছি কুকারে ।
- 2
এবার কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা আলু গুলোকে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ওই তেলেই তেজপাতা, পাচফোরন, শুকনো লঙ্কা ফোরন দিয়ে তাতে পিঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে কষিয়ে নিতে হবে।
- 4
এবার আলু গুলো দিয়ে তাতে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা, মিট মশলা,চিকেন মশলা, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেন টা দিয়ে কষিয়ে নিতে হবে ।
- 5
এবার জল দিয়ে ঢাকা দিতে হবে 20 মিনিটের জন্য। মাঝারি আঁচে রান্না টা করতে হবে তাহলে স্বাদ টা বাড়বে ।জল টা একটু বেশিই দিতে হবে কারন আমি এটাতে ঝোল রাখবো।
- 6
20 মিনিট পরে গ্যাস টা বন্ধ করে চিকেন নামিয়ে পরিবেশন করতে হবে।।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (15)