বুন্দিয়া (Bundiya recipe in Bengali)

#মিষ্টি
এটি রসানো ধরনের একটি মিষ্টি। খেতেও খুব সুস্বাদু। সকাল / বিকালের টিফিনে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। লাঞ্চ অথবা ডিনার শেষে একটু মিষ্টিমুখ ও করা যায়।
বুন্দিয়া (Bundiya recipe in Bengali)
#মিষ্টি
এটি রসানো ধরনের একটি মিষ্টি। খেতেও খুব সুস্বাদু। সকাল / বিকালের টিফিনে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। লাঞ্চ অথবা ডিনার শেষে একটু মিষ্টিমুখ ও করা যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ব্যাসন টাকে চেলে নিতে হবে। এবার জল দিয়ে মেখে একটা ঘনো ব্যাটার তৈরি করে নিতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম হলে একটা ঝাঝরি নিয়ে তার উপর একটু করে ব্যাটার দিয়ে ধরে থাকতে হবে কড়াইয়ের উপর। ফোটা ফোটা করে বন্দিয়া গুলো পড়তে থাকবে।
- 3
হালকা লালচে করে উলটে পালটে ভেজে নিতে হবে সবটা।
- 4
এবার একটা পাত্রে জল নিয়ে তাতে চিনি,এলাচ দিয়ে ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 5
রস টা যাতে জমে না যায় তার জন্য লেবুর রস দিতে হবে আর ঝরঝরে হওয়ার জন্য ঘি দিতে হবে ।এবার বুন্দিয়া গুলো সিরায় ডুবিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 1 ঘন্টা।
- 6
1 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখবেন রস টা পুরো টেনে নিয়ে বুন্দিয়া গুলো ফুলে উঠেছে। এবার একটা পাত্রে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (9)