আমের টক ঝাল মিষ্টি আচার (aamer tok jhaal mishti achaar recipe in Bengali)

#তেতো/টক
দেখেই তো জিভ দিয়ে জল পড়ছে নিশ্চয়- আরে আঁচার মানেই তো তাই। বাঙালি অবাঙালি সবারই ভীষণ পছন্দের জিনিস এটা। আর স্পেশালি এই আঁচারটা ভাত, রুটি, পরোটা, শুধু মুখে সর্বত্রই অসাধারণ লাগে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
কোড়ানো আম নুন দিয়ে মাখিয়ে মিনিট দশেক রেখে একটা সুতির কাপড়ে নিয়ে ভালো করে জলটা নিঙড়ে নিতে হবে। এতে আমের এক্সট্রা টক ভাব এবং কষ দুই চলে যাই।
- 2
তারপর আমের সাথে গুড়টা মেখে জল ছাড়া অব্দি রেখে দিতে হবে, এতে করে আম পাক দিতে সময় এবং আঁচ দুটোই কম লাগে।
- 3
এবার কড়ায়ে সরষের তেল দিয়ে গুড় মাখানো আমটা দিয়ে হাই ফ্লেমে নাড়তে হবে। এই সময় টক নুন মিষ্টি টা চেক করে নিতে হবে, দরকার হলে নুন মিষ্টি অ্যাড করা যেতে পারে।
- 4
এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ, বিটলবন দিতে হবে। আম মজে এলে ভিনিগার দিতে হবে, এটা প্রেজারভেটিভের কাজ করে।
- 5
আঁচার ভালো মতো পাক হয়ে গেলে ভাজা মশলা টা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
- 6
তারপর কাঁচের বয়ামে ভরে রেখে দিন আর খান ব্যাস। এক বছর অব্দি একদম ভালো থাকবে এই আঁচার।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)