মথুরা পেঁড়া (Mathura peda recipe in bengali)

#মিষ্টি
জন্মাষ্টমী হোক বা যে কোনো সময় ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করুন নিজে হাতে বানানো পেঁড়া |আর শ্রীকৃষ্ণের জন্মের স্থান মথুরায় এই পেঁড়া খুব বিখ্যাত| তাই ঘরে বসে যদি পেতে চান এই পেঁড়ার স্বাদ তাহলে খুব সহজেই অল্প উপকরণে আজই বানিয়ে ফেলুন

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াতে দুধ ঢেলে বেশি আঁচে ফুটিয়ে নিন ও ক্রমাগত নাড়তে থাকুন |
- 2
দুধ বেশ ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো যোগ করুন |আবারও নাড়তে থাকুন | আরও কিছুটা ঘন হয়ে এলে চিনি যোগ করুন |
- 3
এবার ঘন হয়ে ক্ষীর অবস্থায় আসার আগে থেকেই আঁচ কমিয়ে দিন |এই সময় সাবধানে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় |ক্ষীর হয়ে এলে ঘি যোগ করে আবার নেড়ে নিন |
- 4
এবার একটি থালায় ঘি মাখিয়ে নিয়ে ক্ষীর ঢেলে দিন |আধ ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নিন |এবার আটা মাখার মতো একটু ঠেসে নিন, এতে পেঁড়া মসৃন হয় | দুই হাতে একটু ঘি মাখিয়ে নিন | ছোট ছোট টুকরো নিয়ে গোল পাকিয়ে দুই হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা আকার দিন | এবার বুড়ো আঙুলের ডগার সাহায্যে একটা ডীপ ছাপ দিন ও পেস্তা কুচি ছড়িয়ে দিন, এতে পেঁড়া দেখতে সুন্দর লাগে | ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করুন বা নিজেরা ঘরে খান, দুধের ক্ষীরে তৈরী এই মথুরা পেঁড়ার স্বাদ অতুলনীয় |
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (12)