পিৎজা(Pizza recipe in bengali)

#NoOvenBaking
বাচ্চা থেকে বড় সবার পছন্দের ডিশ|ইস্ট ও ওভেন ছাড়াই বাড়িতে সবার মন খুশি করে দিতে সকালের ব্রেকফাস্টে বা বিকালের স্নাক্সে বানিয়ে ফেলুন পিৎজা|
পিৎজা(Pizza recipe in bengali)
#NoOvenBaking
বাচ্চা থেকে বড় সবার পছন্দের ডিশ|ইস্ট ও ওভেন ছাড়াই বাড়িতে সবার মন খুশি করে দিতে সকালের ব্রেকফাস্টে বা বিকালের স্নাক্সে বানিয়ে ফেলুন পিৎজা|
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পিৎজা বেস বানানোর জন্য আটার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, তেল মেখে নিয়ে দই দিয়ে মেখে আটার মণ্ড করে নিলাম |জল ব্যবহার করব না |10-15 মিনিট একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম |
- 2
কড়াইতে বেশ কিছুটা পরিমাণ নুন দিলাম |এবার কড়াতে একটি স্ট্যান্ড রেখে তার ওপর অ্যালুমিনিয়াম বা স্টিলের থালা রেখে প্রিহিট করে নিলাম |বেসটা বেলে নিয়ে একটা কাটা চামচ দিয়ে ফুটো বানিয়ে নিলাম যাতে ফুলে না ওঠে|তার ওপর ওই থালায় তেল গ্রীজ করে বেস টা রেখে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে সেঁকে নিলাম 10 মিনিট মতো |ঢাকা খুলে অপর পিঠ 1 মিনিট রেখে সেঁকে নিলাম |
- 3
এবার পিৎজা বেসের উপর প্রথমে বাটার লাগিয়ে নিলাম| তারপর পিৎজা সস্ লাগিয়ে দিলাম |একটু মেয়োনিজ লাগিয়ে দিলাম | অল্প চিজ্ দিয়ে তার উপরে একসাথে অরিগেন, চিলিফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো,সামান্য নুন, পুদিনা পাতার মিহি কুচি দিয়ে মেখে রাখা সব্জি সাজিয়ে উপর থেকে আরও অনেকটা চিজ্ দিয়ে সাজিয়ে দিলাম।
- 4
এবার কড়াইতে পিৎজা টা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে হতে দিলাম।10মিনিট পর চিজ্ গলে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (13)