চটজলদি পিজ্জা(chotjaldi pizza recipe in Bengali)

#NoOvenBaking
মাস্টারশেফ নেহার দেখানো ভিডিও দেখে অল্প সময়ে ইস্ট ছাড়া এবং বিনা ওভেনে তৈরী সুস্বাদু পিজ্জা।
চটজলদি পিজ্জা(chotjaldi pizza recipe in Bengali)
#NoOvenBaking
মাস্টারশেফ নেহার দেখানো ভিডিও দেখে অল্প সময়ে ইস্ট ছাড়া এবং বিনা ওভেনে তৈরী সুস্বাদু পিজ্জা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা পাত্রে উপকরণের পরিমাণমতো আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন ও তেল ভালোকরে মিশিয়ে নিলাম।
- 2
এবার তাতে অল্প অল্প দই দিয়ে মেখে একটা ডো তৈরী করে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম ১০ মিনিটের জন্য।
- 3
একটা পাত্রে পেঁয়াজ কুঁচি, ক্যাপ্সিকাম কুঁচি, অরিগেনো এবং চিলি ফ্লেক্স একসাথে ভালোকরে মিশিয়ে নিলাম।
- 4
গ্যাসে একটা কড়াই বসিয়ে তলায় একটা সেপারেটর দিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে, ঢাকা দিয়ে প্রিহিট হতে দিলাম।
- 5
১০ মিনিট পরে ডোটাকে আর একবার মেখে নিয়ে চার ভাগ করে নিলাম।
- 6
এবার একটা ভাগকে অল্প আটা দিয়ে বেলে নিয়ে কাঁটাচামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম।
- 7
কড়াইয়ের প্লেটে তেল গ্রিসিং করে পিজ্জা বেসটা তাতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। b
- 8
১০ মিনিট পরে বেস তৈরী হয়ে গেলে তাতে প্রথমে বাটার লাগিয়ে তার উপরে পিজ্জা সস লাগিয়ে নিলাম। এবার তার উপরে পেঁয়াজ, ক্যাপ্সিকাম ছড়িয়ে দিলাম।
- 9
এর পর তার উপরে চিজ গ্রেট করে ছড়িয়ে দিলাম এবং কড়াই থেকে সেপারেটর সরিয়ে পিজ্জাটা তাতে রেখে ঢাকা দিয়ে দিলাম।
- 10
চিজ গলে গেলে নামিয়ে নিলাম এবং একইভাবে বাকি পিজ্জাগুলিও তৈরী করে নিলাম।
Keywords
Similar Recipes
More Recipes




























মন্তব্যগুলি (12)