মুগডালের খিচুড়ি (Mug daler khichudi recipe in bengali)

#monsoon2020
বর্ষাকালে মানেই খিচুড়ি আর ভাজি দারুন জমে.. বৃষ্টি পড়ছে গরম গরম খিচুড়ির থাল সামনে আহা.. এটা আমি গোবিন্দভোগ চাল ও মুগ ডাল দিয়ে বানিয়েছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস এ একটা পাত্র বসিয়ে নুন ও জল দিয়ে চাল ও ডাল গুলি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। একটু পর পর নাড়তে হবে।
- 2
অর্ধেক সেদ্ধ হলে এতে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে নেড়ে নিয়েছি।
- 3
আদা ও কাঁচালংকা গুলি ভালো করে ধুয়ে থেতু করে নিয়েছি।
- 4
চাল ও ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে তেসপাতা,শুকনালঙ্কা ও গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে ভাজা গন্ধ উঠলে থেতু করা আদা ও কাঁচালংকা দিয়ে ভেজে সেদ্ধ করা খিচুড়ির উপরে ঢেলে দিয়েছি।
- 5
তারপর মিক্স করে দিয়ে একটু ফোটে উঠলে গ্যাস অফ করে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট।
- 6
সব্জি গুলি কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিয়ে খিচুড়ির সাথে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)