অ্যাপল সিনেমান ক্রসান্ট (Apple Cinnamon Croissant recipe)

#NoOvenBaking
মাষ্টার সেফ নেহা ম্যাডাম আবারো একটি সুন্দর রেসিপি আমাদের শেখালেন। ইষ্ট ও ওভেন ছাড়া ঘরে থাকা উপকরণে সুস্বাদু এই রেসিপি সহজেই এখন ঘরে বানিয়ে নেওয়া যাবে।
অ্যাপল সিনেমান ক্রসান্ট (Apple Cinnamon Croissant recipe)
#NoOvenBaking
মাষ্টার সেফ নেহা ম্যাডাম আবারো একটি সুন্দর রেসিপি আমাদের শেখালেন। ইষ্ট ও ওভেন ছাড়া ঘরে থাকা উপকরণে সুস্বাদু এই রেসিপি সহজেই এখন ঘরে বানিয়ে নেওয়া যাবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আপেল গ্রেট করে নিতে হবে, চিনি ও দারচিনি আলাদা করেমিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এবং ব্রাউন সুগার এর মধ্যে দুই চা চামচ বাটার মিশিয়ে রেখে দিতে হবে।
- 2
এরপর একটা পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, গুঁড়ো চিনি ও গলানো বাটার নিয়ে অল্প অল্প করে দই দিয়ে মেখে একটা মসৃণ ডো বানিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- 3
১০ মিনিট পর ডো টা একটু ভালো করে মেখে নিয়ে বড়ো রুটির মতো করে বেলে নিতে হবে।
- 4
এরপর ওই রুটির ওপর ব্রাউন সুগার এর একটা লেয়ার দিয়ে ওপর থেকে আলমন্ড গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্রেট করা আপেল সমান ভাগে চারিদিকে ছড়াতে হবে । এবং সব শেষে সামান্য একটু দারচিনি গুঁড়ো ওপরে ছড়িয়ে নিতে হবে।
- 5
এরপর আস্তে আস্তে একটা প্রান্ত গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। ও যে পাত্রে বেক করা হবে সেটাতে বাটার মাখিয়ে নিতে হবে।
- 6
এইবার বাটার ব্রাশ করা পাত্রে রোল টা আস্তে করে রেখে দুটো মুখ জুড়ে দিতে হবে ও চাকুর সাহায্যে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে সমান ভাগে চারিদিকে কেটে নিতে হবে। তবে পুরোটা কাটলে হবে না, ওপরে কিছুটা অংশ ছেড়ে দিয়ে নিচের থেকে কাটতে হবে। প্রস্তুত করার ১০ মিনিট আগে গ্যাসের ওপর একটা প্যান রেখে তার মধ্যে এক কাপ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে, ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে প্রী হিট করতে দিতে হবে।
- 7
প্যান প্রী হিট হলে আস্তে করে প্লেট টা স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা বন্ধ করতে হবে।এবং ৩০ মিনিট মাঝারি আঁচে বেক করতে হবে। মাঝখানে একবার ঢাকনা খুলে বাটার ব্রাশ করে আবার ঢেকে দিতে হবে। ভালো করে বেক হওয়ার পর খুব সাবধানে নামিয়ে ওপর থেকে মিল্কমেড গার্নিষ করে পরিবেশন করতে হবে। তবে মিল্কমেড না দিয়েও খাওয়া যেতে পারে, এটা সম্পূর্ণ অপশনাল।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (11)