সিনামন রোল উইদাউট ওভেন(cinnaman roll without oven)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ও লবণ ভালো রে মিশিয়ে নিতে হবে। তারপর দুধে ভিনিগার দিয়ে দিতে হবে। এবং ওই দুধের মিশ্রণটি ময়দায় ঢেলে দিতে হবে এবং এক চামচ মাখন দিয়ে ভালো করে মেখে একটা ডো নিয়ে নিতে হবে।10 মিনিট ডো টা চাপা দিয়ে রাখতে হবে।
- 2
এবার একটি বাটিতে চিনি,মাখন, দারুচিনি গুঁড়ো,দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
এবার ডো টা কে বেলে এ চৌকো করে নিতে হবে এবং তার মধ্যে দারুচিনির পেস্ট টা ভালো করে মাখিয়ে বুক ফোল্ড ভাঁজ করে নিতে হবে।
- 4
ওইটাকে সমান করে কেটে নিতে হবে।। এবং চৌকো পিস কে আবার তিনটে লম্বা করে কেটে বিনুনির আকারে গড়ে নিতে হবে।
- 5
এবার একটি পাত্র গ্যাসে বসিয়ে তারমধ্যে লবণ দিয়ে ফ্রি হিট করে নিতে হবে। । ফ্রি হিট করার পর গ্যাস ওভেন তাকে মিডিয়াম রেখে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটি গুলো বসিয়ে দিতে হবে।। এবং ওপর দিয়ে ঢাকনা চাপা দিতে হবে।
- 6
১৫–২০ মিনিট বেক করার পর থেকে মাখন ব্রাশ করে দিতে হবে।। তাহলে রেডি হয়ে যাবে সিরামান রোল।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (3)