মোচার কাবাব কারী (Mochar kabab curry recipe in Bengali)

#ilovecooking
মোচা আয়রন সমৃদ্ধ খাবার,আমরা প্রায় সকলেই খেয়ে থাকি।কম তেলে কাবাবের আকারে গড়ে নিয়ে এই রান্না।খাদ্য গুণ ও বজায় থাকল, স্বাদ বদল ও হল।
মোচার কাবাব কারী (Mochar kabab curry recipe in Bengali)
#ilovecooking
মোচা আয়রন সমৃদ্ধ খাবার,আমরা প্রায় সকলেই খেয়ে থাকি।কম তেলে কাবাবের আকারে গড়ে নিয়ে এই রান্না।খাদ্য গুণ ও বজায় থাকল, স্বাদ বদল ও হল।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মোচা ছাড়িয়ে নিয়ে আধ চামচ নুন ও হলুদ,এক কাপ জল দিয়ে প্রেসার কুকারে দুটি সিটি দিয়ে নিতে হবে।ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিতে হবে।ওর সঙ্গে নুন,লঙ্কাগুড়ো,গরম মসলা গুড়ো আধ চামচ করে দিয়ে,তিন চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
গ্যাসে তাওয়ায় এক চামচ তেল দিয়ে মাখা থেকে নিয়ে কাবাবের আকারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।বাকি তেল কড়াই এ দিয়ে ডুমো করে কেটে রাখা আলু সোনালী করে ভেজে নিলাম।কারীর মসলা তৈরী রাখলাম।ও দই ফেটিয়ে রাখলাম।
- 3
আলু ভাজার তেলেই গোটা জিরে, দারচিনি,ছোট এলাচ থেঁতো করে দিয়ে কাঁচা লঙ্কা দিলাম।এবার আদা বাটা,ধনে,জিরে,লঙ্কাও হলুদ গুড়ো দিয়ে কষিয়ে নুন দিলাম।এবার সামান্য জল দিয়ে আর ও একটু কষিয়ে নিয়ে ভাজা আলু দিয়ে দিলাম।কাশ্মীরি লঙ্কাগুড়ো দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম।
- 4
এবার দই দিয়ে,বাটি ধুয়ে আর একটু জল দিলাম।ঝোলটা ফুটতে শুরু করলে কাবাব গুলো সাবধানে দিয়ে দিলাম।বেশ একটু সময় ফুটে ঝোল ঘন হয়ে এলে,চিনি দিয়ে উপর থেকে ঘি ও গরম মসলা গুড়ো ছড়িয়ে দিলেই তৈরী হয়ে যাবে মোচার কাবাব কারী।গরম ভাতের সঙ্গে উপাদেয় এই কারী।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)