দুধ পনির (Dudh Paneer Recipe in Bengali)
খুব সহজ এবং সুস্বাদু খাবার
রান্নার নির্দেশ সমূহ
- 1
পনীর গুলো ছোটো টুকরো করে কেটে হালকা ভেজে নিয়ে গরম দুধে ভিজিয়ে রাখতে হবে।
- 2
এরপর কাজু,পোস্ত,আদা,কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিতে হবে
- 3
কড়াই তেল গরম করে তাতে তেজপাতা,গোটা গরম মসলা, গোটা জিরে ফোড়ন দিয়ে কাজুর পেস্ট টা দিয়ে ভালো করে নাড়াতে হবে
- 4
এরপর নুন,চিনি, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়া টা দিয়ে ভালো করে কষিয়ে দুধ আর পনীর টা ঢেলে দিয়ে সমানে নাড়তে হবে,দুধ টা ফুটে উঠলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে
- 5
ঢাকা খুলে গরম মসলা গুরো, ঘী,কসুড়ি মেথি ছড়িয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
এরপর রুটি, পরোটা নানের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13363188
















মন্তব্যগুলি (6)