কুমড়ী ভাজা(kumri bhaaja recipe in bengali)

#ebook 2
এটা আমার বাড়িতে সবার খুবই প্রিয়।নববর্ষের দিন দুপুরের ভাতে, ডালের সঙ্গে ভাজা হিসাবে খাওয়া হয় সাধারণত ।তা নাহলে সন্ধ্যায় চা এর সঙ্গে চাই ই চাই।
কুমড়ী ভাজা(kumri bhaaja recipe in bengali)
#ebook 2
এটা আমার বাড়িতে সবার খুবই প্রিয়।নববর্ষের দিন দুপুরের ভাতে, ডালের সঙ্গে ভাজা হিসাবে খাওয়া হয় সাধারণত ।তা নাহলে সন্ধ্যায় চা এর সঙ্গে চাই ই চাই।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কুমড়ো পাতলা ফালি করে কেটে রাখতে হবে।এক চিমটে হলুদ ও সামান্য নুন দিয়ে মেখে রাখতে হবে।অন্য একটি পাত্রে ব্যসন,চালের গুড়ো,কালো জিরে,নুন,হলুদ,লঙ্কাগুড়ো সামান্য জল দিয়ে গুলে ঘন মিশ্রণ তৈরী করতে হবে।ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে, কোনো রকম দলা যেন না থাকে।
- 2
এবার কড়াই এ তেল গরম হতে দিতে হবে।ভাজা আগে খাবার সোডা ও পোস্ত দানা মিশিয়ে আবার ফেটিয়ে নিতে হবে।এবার কুমড়োর টুকরো গুলি ঐ গোলায় ডুবিয়ে তেলে দিতে হবে।
- 3
একদিক সামান্য ভাজা হলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সোনালী করে।কম আঁচে ভাজতে হবে,নাহলে ভিতরের কুমড়ো সিদ্ধ হয়ে নরম হবে না–কাঁচা থেকে যাবে।গরম গরম এই ভাজা সত্যিই দারুণ লাগে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)