রসুন ভাজি (Rosun bhaaji recipe in bengali)

#india2020
এই বিশেষ রান্নাটি একদম গ্রাম বাংলার বহু পুরনো। বাবার ঠাকুমা নাকি এটি রান্না করতেন ঠাকুমার মুখে শুনেছি।পরবর্তীতে আমার ঠাকুমা ও মার হাতে এই পদটি খেয়েছি বহুবার।এখন নিজেই ভালোবেসে ফেলেছি ,তাই রান্না করি ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিতে হবে, নতুন আলু হলে খোসা ছাড়াবার দরকার হয় না।পটল চেঁচে নিয়ে একই ভাবে চাকা করে কাটতে হবে।পেঁয়াজ ও গোল করে কেটে নিতে হবে।কড়াই এ তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা,কালো জিরে,পেঁয়াজ দিয়ে রসুন থেঁতো করে ও কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে হবে।অল্প নাড়াচাড়া করে আলু ও পটল দিতে হবে।নুন ও হলুদ দিয়ে ঢেকে দিতে হবে।
- 2
পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে আবার ও ঢাকা দিতে হবে।এই রান্নায় জল দেওয়া হয় না তাই মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।ভাজা একটু হয়ে গেলে লঙ্কাগুড়ো ও পোস্ত ছড়িয়ে আর ও কিছুক্ষণ ভাজতে হবে।পোস্ত দেওয়ার পর আর ঢাকা দেওয়া যাবে না।
- 3
আরও একটু ভেজে চিনি দিতে হবে।সুন্দর ভাজা হয়ে গেলে রসুনের গন্ধে ভরপুর রসুন ভাজি তৈরী। ভাত,রুটি, মুড়ি সবকিছুই ভালো লাগে এই পদের সঙ্গে।একঘেয়েমি কাটাতে রসুন ভাজি সত্যিই অনবদ্য।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)