ভ্যানিলা হার্ট ও চোকো স্টাফড কুকি(cookies Recipe in Bengali)

#NoOvenBaking
শেফ নেহা ম্যামের দুই রকম কুকিজের রেসিপি দেখে আমিও বানিয়েছি দুই রকম কুকিজ ।
ভ্যানিলা হার্ট ও চোকো স্টাফড কুকি(cookies Recipe in Bengali)
#NoOvenBaking
শেফ নেহা ম্যামের দুই রকম কুকিজের রেসিপি দেখে আমিও বানিয়েছি দুই রকম কুকিজ ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ভ্যানিলা হার্ট কুকীজের জন্য প্রথমে বাটারের মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারমধ্যে ময়দা, ভ্যানিলা, বেকিং পাউডার দিয়ে হালকা করে মেখে নিতে হবে।
- 2
এরপর 3 ভাগে ভাগ করে একটি তে লাল ফুড কালার দিয়ে একটু দুধ দিয়ে মেখে নিতে হবে,আর একটিতে চকলেট সিরাপ দিয়ে মেখে নিতে হবে ।আর আর একটি ভাগকে শুধু একটু দুধ দিয়ে মেখে নিতে হবে।
- 3
এরপর ডো গুলি কে অর্ধেক করে ভাগ করে অর্ধেক অংশ টা হার্ট শেপে কেটে নিয়ে সব গুলি একসাথে চিটিয়ে নিতে তারপর বাটার পেপারে মুড়ে ফ্রিজে 30 মিনিট রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে অন্য রঙের ডো দিয়ে ওপরটা মুড়ে নিতে হবে আর আবার ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য।
- 4
এরপর কুকি গুলো কেটে কড়াই এ নুন ও একটা স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ প্রী হিট করে 20 মিনিটের জন্যে বেক করতে হবে।
- 5
চকলেট স্টাফ কুকিজ এর জন্য প্রথমে বাটারের সাথে চিনি এবং কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভ্যানিলা এসেন্স ময়দা দুধ দিয়ে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে চপড চকলেট দিয়ে নরম ডো তৈরি করতে হবে তারপর ফ্রিজে আধঘন্টার জন্য রেখে দিতে হবে
- 6
চকলেট চিপস এর জন্য একটি চকলেটকে গলিয়ে একটি কুকুর মধ্যে ভরে বাটার ব্রাশ করা প্লেটে ছোট ছোট করে পরিণত দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে
- 7
চকলেট স্টাফ জন্য চকলেট স্প্রেড চামচে করে এক চামচ করে নিয়ে একটি বাটার ব্রাশ করা প্লেটে দিয়ে ফ্রিজারের মধ্যে আধঘন্টার জন্য রেখে দিতে হবে
- 8
এরপর ডো ফ্রিজ থেকে বার করে এবং চকলেট স্টাফেড টা ফ্রিজ থেকে বের করে একটু করে ডো নিয়ে তার ভেতর চকলেট টা ভরে মুড়ে বিস্কুটের আকার দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে সাজিয়ে দিতে হবে
- 9
এরপর আগেই প্রিহিট করা কডাইয়ে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিলেই তৈরি হয়ে যাবে
- 10
এরপর কুকি গুলো একটা স্ট্যান্ডে রেখে ঠাণ্ডা করে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (11)