জ্যাম ফিল্ড স্পাইরাল (Jam filled spiral recipe in Bengali)

#ময়দা
ভিন্ন স্বাদের এই স্পাইরাল বান অপূর্ব স্বাদের খেতে হয়েছে। বাচ্চাদের জন্যে একেবারে উপযুক্ত ।এমন কালারফুল একটা ফুলের ডিজাইন বান ছোটরা পেলে খুশি হয়ে খেতে চাইবে।
জ্যাম ফিল্ড স্পাইরাল (Jam filled spiral recipe in Bengali)
#ময়দা
ভিন্ন স্বাদের এই স্পাইরাল বান অপূর্ব স্বাদের খেতে হয়েছে। বাচ্চাদের জন্যে একেবারে উপযুক্ত ।এমন কালারফুল একটা ফুলের ডিজাইন বান ছোটরা পেলে খুশি হয়ে খেতে চাইবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা পাত্রে ময়দা নিতে হবে।
- 2
ময়দার মধ্যে একে একে টকদই, তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নরম ডো তৈরি করতে হবে। এক ঘন্টা ঢাকা দিয়ে সেট করতে হবে।
- 3
এক ঘন্টা পর ভালো করে মেখে পাতলা করে বেলে নিতে হবে।
- 4
এরপর যে পাত্রে বেক করতে হবে তার চেয়ে সামান্য ছোট রেখে মাপ করে নিতে হবে। মাঝখানে গোল রেখে সাইড দিয়ে সমান মাপ করে অল্প অল্প ছেড়ে দিয়ে পাতলা করে কেটে নিতে হবে।এবার একটা স্ট্রিপ নিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়ে স্ট্রিপ টার ওপর দিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে আবার বাম দিকের স্ট্রিপ নিয়ে ডান দিকে ঘুরিয়ে ক্রস করে করে আটকাতে হবে।শুধু মাঝখানের টা ডান দিকে আবার পরের মাঝখানের টা বাম দিক এই হিসাবে পুরো ডিজাইনটা বানিয়ে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে।
- 5
এরপর কাটা চামচ দিয়ে মাঝখানের অংশে ছিদ্র করে করে নিতে হবে। এবং পাশের ডিজাইনের গলানো বাটার ব্রাশ করে নিতে হবে বাটার । এবং বেক করার পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে ডিজাইন এটি বসিয়ে দিতে হবে।
- 6
মাঝখানের অংশে ভালো করে জ্যাম লাগিয়ে নিতে হবে।এবং আগের থেকে ১০ মিনিট কম আঁচে প্রী হিট করা পাত্রে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে।
- 7
ঢাকা দিয়ে ৩০-৩৫ মিনিট ধিমী আঁচে বেক করতে হবে। তারপর ৩৫ মিনিট পর সাবধানে পাত্রটি নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (10)