আলুর চপ (Aloor Chop recipe in Bengali)

Arpita Biswas @cook_25624560
চপ প্রেমী বাঙালীর সন্ধ্যাবেলা চা মুড়ি সহযোগে আলুর চপ জমে যায় একদম।
আলুর চপ (Aloor Chop recipe in Bengali)
চপ প্রেমী বাঙালীর সন্ধ্যাবেলা চা মুড়ি সহযোগে আলুর চপ জমে যায় একদম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে ব্যাসন নিয়ে তাতে লবণ,খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ঘনো ব্যাটার তৈরি করে নিতে হবে।
- 2
এবার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে আদা, রসুন,কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করা আলু,লবণ, হলুদ, ভাজা জিরে গুঁড়ো,বাদাম সব দিয়ে ভালো করে মিশিয়ে আলু টাকে ম্যাস করে নিতে হবে।
- 3
মিশ্রন টা একটু ঠাণ্ডা হলে অল্প অল্প করে হাতে নিয়ে গোল করে আলতো ভাবে চাপ দিয়ে চ্যাপ্টা শেপ করে নিতে হবে।
- 4
এবার এগুলোকে ব্যাসনের ব্যাটারে ডুবিয়ে,গরম তেলে লালচে করে ভেজে নিতে হবে।
- 5
তাহলেই তৈরি আমাদের আলুর চপ। গরম গরম পরিবেশন করুন চা মুড়ির সাথে।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13527122





মন্তব্যগুলি (20)