মুখরোচক তেতো চচ্চড়ি (Mukhorochok teto chochori recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
তেতো শুনলেই অনেকেরই অপছন্দ, কিন্তু এই রান্নাটি এতোটাই সুস্বাদু যে, তেতো যে খায়না সেও খেয়ে দেখো একবার অন্তত। এই রান্নাটি আমি আমার মেঝদির কাছে শিখেছি। মেঝদি এখন আমাদের মধ্যে নেই, আজ এতকিছু রান্না শিখেছি আমার মা ও এবং এই মেঝদির কাছেই।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সবজি ধুয়ে কেটে নিতে হবে একটু লম্বা ও সরু করে। আর ডাল ভিজিয়ে নরম হলে একটি কাঁচা লঙ্কা, নুন, সামান্য চিনি, এক চা চামচ রাধুনি একসাথে দিয়ে বেটে নিতে হবে বড়ার জন্য। শুধু উচ্ছে গুলো একটু ভাপিয়ে জল ফেলে দিতে হবে। তারপর সব সবজি ভেজে তুলে নিতে হবে।
- 2
এবার ডালের বড়া এবং সব সবজি ভেজে নিয়ে, তারপর কড়ায় আবার তেল দিয়ে তেল গরম হলে মেথি ফোড়ন দিয়ে পোস্ত (সর্ষে) রাধুনি বাটা দিয়ে সামান্য জল দিয়ে নুন, চিনি, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা সবজি গুলো দিতে হবে।
- 3
এবার বড়া গুলো দিয়ে ঢেকে দেবো এবং গ্যাস একদম লো ফ্লেমে রাখবো ১০থেকে ১৫ মিনিট। যেহেতু সব সবজি ভালো করে ভাজা ছিল তাই সেদ্ধ হবার জন্য জলের প্রয়োজন নেই। আর তাছাড়া নুন, চিনি (অবশ্যই স্বাদমতো) দেওয়ার ফলে একটু জলীয় ভাব তো হবেই, তাতেই রান্না হয়ে যাবে এবং সুস্বাদুও বটে।
- 4
তৈরি তেতো চচ্চড়ি, ভীষণ মুখরোচক এই রান্নাটি। অনেক সময় শরীর ভালো না থাকলে বা মুখের স্বাদ না থাকলে এই রান্না মুখের স্বাদ বর্ধক।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)