শুক্তো (Sukto recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি
শুক্তো এমন একটি রান্না যা অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে দৈনন্দিন বাড়ির রান্না সবসময়ের জন্যই আমরা রান্না করে থাকি। সকলেই জানি এর খাদ্যগুণ অথবা স্বাদ, নতুন করে বলার কিছু নেই। এই মুহুর্তে যা সবজি আমার ছিলো তাই দিয়েই করেছি,সেগুলো হলো।
শুক্তো (Sukto recipe in bengali)
#দৈনন্দিন রেসিপি
শুক্তো এমন একটি রান্না যা অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে দৈনন্দিন বাড়ির রান্না সবসময়ের জন্যই আমরা রান্না করে থাকি। সকলেই জানি এর খাদ্যগুণ অথবা স্বাদ, নতুন করে বলার কিছু নেই। এই মুহুর্তে যা সবজি আমার ছিলো তাই দিয়েই করেছি,সেগুলো হলো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর সজনে ডাটা গুলো অল্প ভাপিয়ে জল ফেলে দিয়েছি। আর সজনে ডাটা, কাচ কলা, পেপে বাদে অন্য সবজি গুলো এবং ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি।
- 2
এবার কড়ায় আবার অল্প তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে বাকি সবজি গুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে নুন, চিনি দিয়ে নেড়েচেড়ে সজনে ডাটা গুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি তাতে সবজি গুলো ভালো মতো মজে যাবে।
- 3
এবার ঢাকা তুলে পরিমাণ মতো জল দিয়েছি, (ফোটানো জল) জল একটু ফুটলে এবং সবজি সেদ্ধ হলে চাল, রাধুনি, আদা, সাদা সর্ষে একসাথে যে বাটা ছিল ওটা আর দুধ দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি।
- 4
যেহেতু সবজি ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে যায় তাই বেশি সময় ফোটানোর দরকার নেই। আর তাছাড়া ঠান্ডা জল ব্যবহার করিনি। সুতরাং এবার ভাজা মশলা, ঘি আর ভাজা বড়ি দিয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু শুক্তো।
Keywords
Similar Recipes
More Recipes
- রুই মাছের ঝোল (rui macher jhol recipe in bengali)
- আলু পটল দিয়ে রুই মাছের ঝোল (aloo potol diye rui macher jhol recipe in bengali)
- ঝিঙে আলু পোস্ত(Jhinge alu posto recipe in Bengali)
- আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল(aloo foolkopi diye rui maacher jhol recipe in Bengali)
- পাতলা মুসুর ডাল (Patla Musur Daal recipe in Bengali)













মন্তব্যগুলি (11)