পাঞ্জাবী মটন কারি (punjabi mutton curry recipe in bengali)

পাঞ্জাবী মটন কারি (punjabi mutton curry recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মটন গুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিশ করে কেটে নিয়েছি ।
- 2
তারপর একটা বড়ো পাত্র নিয়ে মটন গুলো ওর মধ্যে লবণ,টক দই ধনে গুড়ো কাশ্মীরী চিলি পাওডার,হলুদ গুড়ো দিয়ে ম্যরিনেড করে 30মিনিট নর্মাল টেম্পারেচার এ ঢাকা দিয়ে রেখে দিয়েছি ।
- 3
এবার একটা কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি,রসুণ এর কোয়া গুলো,আদা,কাজুবাদাম গুলো,কাঁচা লঙ্কা গুলো,দারচিনি,ছোটো এলাচ,লবঙ দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি ।তারপর ভেজে রাখা মশলা গুলো ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি ।
- 4
এবার ঐ কড়াই তে পরিমাণ মতো তেল দিয়ে পেস্ট করা মশলা টা দিয়ে 5মিনিট মতো নাড়া চাড়া করে,টমেটো পিযুরী দিয়ে নাড়াচাড়া করে ম্যরিনেড করা মটন গুলো দিয়েছি ।তারপর একটা ঢাকনা ঢাকা দিয়েলো ফ্লেম করে 25মিনিট মতো রেখেছি ।মাঝে মাঝে ঢাকাখুলে নাড়াচাড়া করেছি ।
- 5
এবার ঢাকনা খুলে ভালো করে শুকনো করে কষিয়ে 2থেকে 3কাপ জল দিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে কশুরি মেথি দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে পরিবেশন করেছি।
- 6
এটা রুটি,পরোটা বা জিরা রাইস এর সাথে ভালো লাগবে ।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (25)