আলু চিংড়ির পুরভরা পরোঠা।(alu chingrir pur bhora porota recipe in bengali)

আলু চিংড়ির পুরভরা পরোঠা।(alu chingrir pur bhora porota recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু ছাড়িয়ে চারপিস করে কুকারে সেদ্ধ করে নিন। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিন।
- 2
পেঁয়াজ,লঙ্কা রসুন পেস্ট করে নিন। আদা পেস্ট করে নিন।
- 3
কড়াইয়ে 2 চা চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষে লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো দিন। নেড়ে চেড়ে আলু চটকে ওতে দিন। চিংড়ি মাছ ভালোভাবে চটকে মিশিয়ে দিন। দুটোকে একসঙ্গে নেড়ে চেড়ে নুন মিষ্টি দেখে গরম মসলা দিয়ে পুর বানিয়ে নিন।
- 4
অন্য একটা পাত্রে 1 কাপ ময়দা আর 1/2কাপ আটা নিয়ে তাতে হিং,নুন,2 চা চামচ সাদা তেল দিয়ে মেখে জল দিয়ে মেখে নিন।15 মিনিট ঢেকে রাখুন।
- 5
ময়দা থেকে দুরকম লেই করুন। একরকম একসাইজ ছোট একসাইজ একটু বড়।চাকটিতে তেল ছড়িয়ে গোল করে লুচির মত বেলে বড়ভাগে সমানভাবে পুর দিয়ে ছোটটি উপরে দিয়ে একটু জল দিয়ে চারপার চিপে দিন। এবার উপরে একটু তেল দিয়ে বেলনা দিয়ে আর একবার বেলে সমান করে নিন। কাটা চামচ দিয়ে ধার গুলো চেপে চেপে দিন। একটু নকসামত করে নিন।
- 6
কড়াইয়ে তেল গরম করে পরোঠার মত করে ভেজে নিন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (3)