সবজী পরোটা (sabzi paratha recipe in Bengali)

Nivedita Ghosh @cook_22971027
সবজী পরোটা (sabzi paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গাজর, ক্যাপ্সিকাম, কাচা মরিচ, আদা, পিয়াজ টাকে কুচি করে নিতে হবে,আলু ও ভুট্টা র দানা গুলি কে সিদ্ধ করে নিতে হবে
- 2
এরপর আটা ও ময়দা তে অল্প তেল দিয়ে জল দিয়ে মেখে একটা মন্ড বানাতে হবে
- 3
এরপর গাজর, ক্যাপ্সিকাম, কাঁচা মরিচ, পিয়াজ, আদা,সিদ্ধ আলু, ভুট্টা র দানা, চাট মসলা, ধনে গুঁড়া, আমচুর পাউডার,অল্প নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে
- 4
এরপর আটা ময়দা র মন্ড থেকে লেচি বেলে তাতে এই পুর টি রেখে তাকে বেলে নিতে হবে
- 5
তারপর চাটু তে অল্প তেল দিয়ে লেচি ভেজে নিলেই তৈরী সবজি পরোটা।এবারে এটাকে আচার দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13674609









মন্তব্যগুলি (2)