তেঁতুলের মিষ্টি চাটনি (tentuler paka chutney recipe in bengali)

তেঁতুলের মিষ্টি চাটনি (tentuler paka chutney recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে, পাকা তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখুন ৩০মিনিট মতো।
- 2
৩০মিনিট পর, ভেজানো তেঁতুল ভালো করে চটকে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তেঁতুলের কাথ বের করে নিন।
- 3
এবার,একটা কড়াইতে তেঁতুলের কাথ ঢেলে নিন, ও মাঝারি আঁচে রান্না করতে থাকুন,২-৩মিনিট মতো। ২-৩মিনিট পর, এই মিশ্রণে সামান্য জল দিয়ে দিন ও ফুটতে দিন২মিনিট মতো।
- 4
মিশ্রণ ভালো করে ফুটে আসলে এতে স্বাদ মতো আখের গুড় দিয়ে দিন ও নাড়তে থাকুন মাঝারি আঁচে। গুড় ভালো ভাবে মিশে গেলে এতে স্বাদ মতো বিটনুন ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন।
- 5
মিশ্রণটিকে ঘন করার জন্যে ১চামচ কনফ্লাওয়ার একটু কাথের সঙ্গে মিশিয়ে নিয়ে এই চাটনিতে ঢেলে দিন ও অনবরত নাড়তে থাকুন।
- 6
চাটনি ঘন হয়ে আসার পর, এতে আন্দাজ মতো ধনে ও জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। চাটনি থেকে গরম ভাব কেটে গেলে সিঙ্গারা বা বিভিন্ন চপের সাথে পরিবেশন করুন তেঁতুলের মিষ্টি চাটনি।।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (7)