পুর ভরা ছানার সন্দেশ(pur bhora chaanar sondesh recipe in Bengali)

#ebook2
জন্মাষ্টমীর বিশেষ দিনে ছানার সন্দেশ অবশ্যই তৈরি করুন ভিশন সুস্বাদু হয়!
পুর ভরা ছানার সন্দেশ(pur bhora chaanar sondesh recipe in Bengali)
#ebook2
জন্মাষ্টমীর বিশেষ দিনে ছানার সন্দেশ অবশ্যই তৈরি করুন ভিশন সুস্বাদু হয়!
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 1 লিটার দুধ থেকে ভালো করে ছানা করে নিতে হবে! এরপর চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মাখতে হবে! অন্যদিকে সাবুদানা গুলোকে একটা বাটিতে 1 থেকে দু'ঘণ্টা ধরে ভিজিয়ে রাখতে হবে!
- 2
ছানাটা মাখা হয়ে গেলে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ছানাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে! এরপর ছানাতে দুই থেকে তিন চামচ দুধ দিয়ে দিতে হবে! এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি! এরপর ভালো করে মেশাতে হবে কিছুক্ষণ সময় ধরে! এরপর দিতে হবে গুঁড়ো দুধ পাউডার! আর দিতে হবে 1 থেকে 2 চামচ ময়দা! এর ফাকে আরো 1 থেকে 2 চামচ দুধ মিশিয়ে দিতে হবে! এরপর মিশ্রণটি কে ভালোভাবে নাড়তে হবে! এরপর নাড়তে নাড়তে মিশ্রণটি যখন কড়াইয়ে গা থেকে ছেড়ে আসবে ঠিক তখনই নামে নিতে হবে!
- 3
অন্যদিকে যে সাবু টা ভিজিয়ে রেখে ছিলাম ওটার থেকে ভাল করে জল ঝরিয়ে নিয়ে করাইয়ের মধ্যে সাবুদানা টা দিয়ে দিতে হবে! আর দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি! আর সামান্য রেড ফুড কালার! দুই থেকে তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর মিশ্রনটিকে নামে নিতে হবে! এটাই হবে সন্দেশ এর ভেতরেরপুর !
- 4
অন্যদিকে ছানার মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবার আগেই হাতের তালুতে ঘি বা মাখন লাগিয়ে ভাল করে মেখে নিতে হবে! ভাল করে মাখা হয়ে গেলে ওখান থেকে লেচি কেটে নিতে হবে! লিচি কাটা হয়ে গেলে আঙুলের সাহায্যে মাঝখানটা ফাঁকা করে দিতে হবে এবং তাতে কিছুটা সাবুর মিশ্রণটি ভরে দিতে হবে এবং চার ধার দিয়ে আবার বন্ধ করে দিতে হবে! একটা বলের মত তৈরী করে নিতে হবে! এভাবে সব সন্দেশের মাঝখানে ভিতরে পুর দিয়ে বন্ধ করে দিতে হবে!
- 5
এরপর ছানার বলগুলো রেডি হয়ে গেলে একটা চামচ এর পেছনের অংশ নিয়ে উপর থেকে নিচ বরাবর দাগ কেটে দিতে হবে! আর উপরের অংশে সামান্য একটু আঙ্গুল দিয়ে গোল করে নিতে হবে আর ওপরের অংশে একটা টুটি ফুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিতে হবে পুর ভরা ছানার সন্দেশ!
Keywords
Similar Recipes
More Recipes
- বাসন্তী পোলাও (basonti polau recipe in Bengali)
- এগ স্টাফ চিকেন লোফ (egg stuff chicken loaf recipe in Bengali)
- বাঁধাকপির ঘন্ট(Bandakofir ghonto recipe in Bengali)
- চকলেট ফ্রসটিং বেকড্ চকলেট কেক (chocolate frosting baked chocolate cake recie in Bengali)
- কাশ্মীরি আলুর দম (kashmiri aloo r dum recipe in Bengali)




মন্তব্যগুলি (4)