হোয়াইট গ্ৰেভি (White gravy recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াই তে পেয়াজ টুকরো করে কেটে সিদ্ধ করতে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে চারমগজ ও কাজুবাদাম দিয়ে 2-3মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 2
এবার মিক্সিতে সিদ্ধ করে নেওয়া কাজুবাদাম, পেয়াজ, চার মগজ ও রসুন সিদ্ধ করে নেওয়া জল সমেত বেটে নিতে হবে।
- 3
কড়াই তে সাদা তেল প্রয়োজন মতো ও মাখন দিয়ে গরম করতে হবে। গরম হলে এর মধ্যে পেস্ট টা দিয়ে মেশাতে হবে। এর মধ্যে স্বাদমতো নুন ও চিনি, গুঁড়ো দুধ, ছোট এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
ভালো করে মিশে গেলে ও তেল ভেসে ওঠে এলে কশৌরি মেথি দিয়ে আরও কিছু ক্ষন কশিয়ে নামিয়ে নিতে হবে।
- 5
তৈরি করা হয় যাবে হোয়াইট গ্ৰেভি। এটি তৈরি করে 2দিন পর্যন্ত রাখা যায় ফ্রিজে। এতে যেকোন সবজি বা সিদ্ধ চিকেন মিশিয়ে নামিয়ে নেওয়া যায় 5মিনিটে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13805775












মন্তব্যগুলি (8)