কেশরী ফিরনি (kesar phirni recipe in Bengali)

#পূজা2020
এবারে পূজাতে তো বাড়িতে ই থাকতে হবে সবাই কে , মা আসছে কিন্তু মা কে দেখতে যেতে পারবো না। মন টা সবার খুবই খারাপ। তাই মন কে ভালো রাখতে পূজার কটা দিন দারুন দারুন রান্না করে বাড়ির সবার মন খুশি তে ভরিয়ে দিন। পূজা মানে জমিয়ে খাওয়া দাওয়া, আর মিষ্টি ছাড়া চলে। তাই আমি নিয়ে এলাম সবার জন্য কেশরী ফিরনি। খাওয়ার পর এমন মিষ্টি পেলে বাড়ির সবাই খুব পছন্দ করবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল কে ভালো করে ধুয়ে, ১/২ ঘন্টা র জন্য ভিজিয়ে রাখুন।
- 2
১/২ ঘন্টা পর চাল টা মিক্সিতে পিষে নিন।
- 3
কেশর কে ১ বাটি দুধে মিশিয়ে রাখুন।
- 4
এবার একটা বড় হাড়িতে দুধ নিন,দুধ ফুটে উঠলে দুধে পেষা চাল টা দিয়ে ভালো করে নাড়াতে থাকুন। দুধ আর চাল গাঢ় হয়ে আসা অব্ধি দুধ কে নাড়াতে থাকুন।
- 5
এবার কাজুবাদাম, পেস্তাবাদাম, কিসমিস,খোয়া, চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকুন।
- 6
হাল্কা আঁচে রান্না করুন,দুধ গাঢ় হয়ে গেলে ওতে এলাচিগুঁড়া, ও গুলে রাখা দুধ, আর ২/৩ বুঁদ কেওড়া জল দিয়ে ভালো ভাবে নাড়ুন।
- 7
পূজাতে শেষ পাতে সবাইকে ঠান্ডা
ঠান্ডা কেশরী ফিরনি পরিবেশন করুন। - 8
তৈরি কেশরী ফিরনি, একটু ঠান্ডা হলে বাটিতে বের করে নিন।উপর দিয়ে অল্প বাদাম ছড়িয়ে দিন। ফিরনি ঠান্ডা হলে গেলে কিছুক্ষনের জন্য ফ্রিজে রেখে দিন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)