বিট আলু টিক্কি(beet potato tikki recipe in bengali)

Nivedita Ghosh @cook_22971027
বিট আলু টিক্কি(beet potato tikki recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বিট ও আলু টিকে সেদ্ধ করে নিতে হবে।
- 2
তারপর করাইতে অল্প সাদা তেল দিয়ে তাতে,পেঁয়াজ কুচি,আদা কুচি,লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে,যখন অল্প নরম হয়ে যাবে তখন তার মধ্যে অল্প জল দিয়ে মসলা টাকে কষাতে হবে,এরপর ওর সাথে ক্যাপ্সিকাম দিয়ে তাতে অল্প লবণ দিতে হবে।
- 3
ক্যাপ্সিকাম নরম হয়ে গেলে,সিদ্ধ আলু ও বিট ভালো করে হাত দিয়ে মেখে, কড়াই তে দিতে হবে,এরপর তাতে ধনে গুঁড়া, চাট মসলা,অল্প নুন, পরিমাণ মতো চিনি যোগ করতে হবে।
- 4
তারপর মিশ্রণ টি একটু জমাট বাঁধলে, তাকে একটি বাটিতে ঢেলে একটু ঠান্ডা করতে হবে।
- 5
এরপর ঠাণ্ডা হলে, ওটিকে হতে নিয়ে মন্ড পাকিয়ে, তাকে টিক্কা র মতো করে নিতে হবে, এরপর একটি চাতু তে অল্প টেল দিয়ে,টিক্কা গুলো কে ভাজতে হবে।
- 6
যেহেতু এগুলি আগেই সিদ্ধ করা হয়েছে তাই অল্প একটু ভজলেই হয়ে যাবে বিট আলু টিক্কি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13877631












মন্তব্যগুলি
Amio kichu notun try korechi.
Dekhe comments rekho.🍊