ডালিয়ার খিচুড়ি (daliyar khichuri recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুগডাল হালকা করে ভেজে নিতে হবে
- 2
তারপর মুগডাল আর দলিয়া ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে নিতে হবে
- 3
এরপর কড়াইতে 5 টেবিল চামচ তেল দিতে হবে তারপর এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিতে হবে ।
- 4
গোটা মসলাগুলো ভাজা হয়ে গেলে কেটের আঁকা সবজি গুলিকে কড়াই দিয়ে দিতে হবে
- 5
সবজি গুলি 5 মিনিট নড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা 1 চামচ জিরা গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 6
এরপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দলিয়া দিয়ে দিতে হবে 15 মিনিট ধরে রান্না করতে হবে
- 7
15 মিনিট পর ঢাকনা খুলে চারটে গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে
- 8
এক চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন
- 9
তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13956488














মন্তব্যগুলি (3)