এগ-চাউমিন(egg-chowmein recipe in Bengali)

এগ-চাউমিন(egg-chowmein recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু কেটে নিতে হবে লম্বা লম্বা সরু সরু করে(আলু ভাজার মতো করে)।পেঁয়াজ, কাঁচালঙ্কাও কুচি করে নিতে হবে।
- 2
পর্যাপ্ত পরিমাণ জল ও একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে চাউমিন।বেশি সেদ্ধ হওয়ার আগেই এক ছিপি সাদা তেল ছড়িয়ে ঝাঁঝরি তে ঢেলে দিতে হবে।উপর দিয়ে সাধারণ তাপমাত্রার জল দিয়ে পুরোটাকে ভালো করে ধুয়ে নিতে হবে।এরপর একটা গামলার উপর এই ঝাঁঝরি রেখে দিতে হবে জল ঝরিয়ে নেওয়ার জন্য।মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিলেই পুরো জল ঝরে যাবে।
- 3
ডিমের ভুজিয়া বানিয়ে নেব এবারে।কড়াই এ তেল দিয়ে অপেক্ষা করবো গরম হওয়ার।এরপর এক এক করে ভেঙে দেব প্রতিটি ডিম এই তেলের উপর।খুন্তি দিয়ে ঘেঁটে দেব।উপর দিয়ে ছড়িয়ে দেব স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো।ভেজে নেব ডিম,খুন্তি দিয়ে ঝুরো ঝুরো করে নেব এটাকে।ভুজিয়া তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে রেখে দেব থালায়।
- 4
আবারও কড়াই বসিয়ে দেব চাউমিন তৈরি করবো এমন পরিমান তেল দিয়ে।ভালো মতো তেল গরম হলে গ্যাসের পাওয়ার মিডিয়ামে রেখে কেটে রাখা আলু দেব প্রথমে।ভেজে নেব একে পাঁচ মিনিট মতো।এরপর পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে একটু ভাজার মতো হচ্ছে ততক্ষণ। দেব এবারে সেদ্ধ করে রাখা চাউমিন এর মধ্যে।
- 5
নাড়িয়ে নেব ভালো করে সবটা।উপর দিয়ে এক এক করে এবারে দিয়ে দেব ভিনিগার, সোয়া সস, চিলি সস, টমেটো কেচাপ।খুন্তি দিয়ে মিশিয়ে নেব ও ভাজতে থাকবো একটু,ঝরঝরে করে নেওয়ার জন্য।ডিমের ভুজিয়ার অর্ধেকটা দিয়ে দেব এইসময়।(বাকিটা দেব সার্ভ করার সময় উপর দিয়ে ছড়িয়ে)।মিনিট দুই-তিনেক রান্না করে নিলেই হবে এরপর।এগ-চাউমিন খাওয়ার জন্য একদম রেডি।
- 6
গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে দেব সকলকে।কেউ যদি টমেটো সস নেয় উপর দিয়ে ছড়িয়ে দিলেই তবে; তবে এই চাউমিন কিন্তু এমনিতেই ইয়াম্মি😋কিচ্ছু লাগে না সাথে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (18)
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস এন্ড অনুসরণ দিও আমি দিয়েছি