পটোলের ঝাল (Potoler jhal recipe in bengali)

মায়ের থেকে শেখা এই পটোলের ঝাল। এই রান্নার প্রতি আমার ভালোবাসাটা ও অনেকটা বেশি। অনেকেই পটল পছন্দ করেনা তবে আসা করছি এই রান্না হলে আর কোনো কিছুই দরকার পরেনা।
পটোলের ঝাল (Potoler jhal recipe in bengali)
মায়ের থেকে শেখা এই পটোলের ঝাল। এই রান্নার প্রতি আমার ভালোবাসাটা ও অনেকটা বেশি। অনেকেই পটল পছন্দ করেনা তবে আসা করছি এই রান্না হলে আর কোনো কিছুই দরকার পরেনা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটল পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এরপর পরিমান মতো তেল গরম করে পটল গুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 2
এরপর ওই তেলে শুকনো লঙ্কা,তেজপাতা, দারচিনি, ও জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিতে হবে। ওর মধ্যে এবার টমেটো কুচি, নুন ও হলুদ দিয়ে কিছুক্ষন ভেজে টমেটো নরম হয়ে গেলে ওর মধ্যে ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষন মশলা টা কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা পটল দিয়ে দিতে মিশিয়ে নিতে হবে।
- 3
অল্প আঁচে কিছুক্ষন কষিয়ে পরিমান মতো জল দিয়ে দিতে হবে।এরপর ফুটে উঠলে স্বাদমতো নুন, চিনি ও সর্ষে বাটা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে তেল ছেড়ে এলে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। আঁচ বন্ধ করে কিছুক্ষন চাপা দিয়ে রেখে সার্ভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)