নিরামিষ মাংস (Niramish Mangsho recipe in bengali)

#ebook2
বিভাগ ৫ দুর্গাপূজা
বলির মাংস পিঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হয়। তাই একে নিরামিষ মাংস বলে। এটি প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।
নিরামিষ মাংস (Niramish Mangsho recipe in bengali)
#ebook2
বিভাগ ৫ দুর্গাপূজা
বলির মাংস পিঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হয়। তাই একে নিরামিষ মাংস বলে। এটি প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ধুয়ে জল ঝরিয়ে রাখুন। দই, জিরে, ধনে, হলুদ, লঙ্কা মাখিয়ে রেখে দিন। ৮ ঘন্টা রেখে দিন।
- 2
আলু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে আলু ভেজে তুলে রাখুন।
- 3
জিরে, ধনে, হলুদ, লঙ্কা বেটে রাখুন। গোবিন্দভোগে চাল ১/৪ কাপ জলে ভিজিয়ে বেটে রাখুন।
- 4
কড়াইয়ের অবশিষ্ট তেলে ঘি দিন। ফোড়ন দিন। হিং দিন। সুগন্ধ বেরোলে চিনি দিন। রঙ ধরলে ভাল করে নেড়ে নিন। আদা বাটা দিন। ভেজে নিন। বাটা মশলা দিন। অল্প আঁচে কষিয়ে নিন।
- 5
মশলার তেল বেরোলে মাংস দিন। ভাল করে কষে নিন। তেল বেরোলে আলু দিন। গরম জল দিন। অল্প আঁচে ঢাকা দিয়ে ৩০ মিনিট রান্না করুন। প্রয়োজনে গরম জল দিন। প্রেশারকুকারেও করতে পারেন।
- 6
মাংস রান্না হয়ে গেলে চাল বাটা দিন। ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করুন। ঘি, গরম মশলা দিন। আঁচ বন্ধ করে ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (11)