সয়া পোলাও (soya polao recipe in Bengali)

সয়া পোলাও (soya polao recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
একটি বাটিতে সয়াবিন নিয়ে তাতে গরম জল ঢেলে 15 মিনিট রেখে দিলে সোয়াবিন ফুলে উঠবে তারপর জল চিপে তুলে নিতে হবে। এবার ওই সয়াবিনে সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো ও টক দই দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট।
- 3
এবার কড়াইতে তেল ও ঘি গরম করে তেজপাতা গোটা গরম মসলা দিয়ে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে।
- 4
এবার আদা-রসুন বাটা দিয়ে কাচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে। হতে টমেটো কুচি দিয়ে কষাতে হবে।
- 5
একে একে বাকি লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে ম্যারিনেট করা সয়াবিন ঢেলে দিতে হবে। সয়াবিন দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত।
- 6
এবার ধনেপাতা কুচি ও পুদিনাপাতা কুচি মিশিয়ে জল ঝরানো চাল দিয়ে ভাজতে হবে 5 মিনিট ও চিনি মিশিয়ে দিতে হবে।
- 7
ভালো করে মেশান হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ফুটে উঠলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 8
চাল সিদ্ধ হয়ে গেলে ও জল শুকিয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল সয়া পোলাও। গরম গরম পরিবেশন করতে হবে রায়তা বা ডিম কষা সাথে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (9)