কষা মাংস (kosha mangsho recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পাঁঠার মাংসে পেঁয়াজ- আদা- রসুন বাটা, পেঁপে বাটা, হলুদ গুঁড়ো, নুন, জিরে- ধনে গুঁড়ো, লাল লঙ্কা- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টকদই, সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে পাত্র টি ভালো করে ঢাকা দিয়ে সারারাত ফ্রিজ এ রেখে দিলাম।
- 2
সমস্ত পরিমান মতো গোটা গরম মসলা খালি তাওয়া তে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম।
- 3
একটি হাঁড়ি তে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা শুকনো লঙ্কাফোরণ দিলাম। ১ চা চামচ চিনি দিলাম। চিনি বাদামি হয়ে গেলে, ফোরণ এর সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে টম্যাটো কুঁচি দিলাম।
- 4
টম্যাটো একটু গলে গেলে সারারাত ধরে মারিনেশন করে রাখা মাংস দিলাম।
- 5
এবার বেশ ভালো করে ঢেকে ঢেকে মাংস কষাতে থাকলাম।কোনো আলাদা করে জল পড়বেনা। তাই খুব কম আঁচে সময় নিয়ে মাঝে মাঝে নেড়ে, আবার ঢেকে মাংস কষাতে হবে।
- 6
মাংস যখন ৮০% সেদ্ধ হবে, তখন আধ কাপ চা এর লিকার দিয়ে আরো ভালো করে কষাতে থাকলাম। দেখবে মাংস বেশ কালচে রং আসবে।এর মধ্যে নুন একটু চেক করে নিতে হবে।
- 7
মাংস ঠিকমতো সেদ্ধ হয়ে গেলে, তেল ছেড়ে দিলে, গরম মসলা গুঁড়ো যেটা করে রেখেছিলাম, ও ঘি ভালো করে মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস অফ করলাম।
- 8
তৈরি হয়ে গেল বাঙালি দের অতি প্রিয় কষা মাংস। পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, নান, তন্দুরি রুটির, রুমালি রুটির সঙ্গে বেশ জমে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)