বেগুন ভর্তা (Begun bhorta recipe In Bengali)

রুটি বা পরোটার সঙ্গে বেগুন ভর্তা খেতে জাস্ট অসাধারণ লাগে। সাবেকি রেসিপিতে কাঠ কয়লার উনানে বেগুন কে পড়ানো হয় যা বেগুন ভর্তার মধ্যে স্মোকি ফ্লেভর সৃষ্টি করে। কিন্তু কাঠ কয়লা ছাড়াও গ্যাস ওভেন বা গ্রীলারে বা ওভেনে বেক করেও পরে কড়াইতে সরষের তেল গরম করে পিয়াঁজ,লঙ্কা,ধনে পাতা,রসুন,টমেটো কুচি, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে সব একসঙ্গে মিশিয়ে কষিয়ে বানিয়ে ফেলা হয় এই সুস্বাদু রেসিপিটি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
বেগুন ভালো করে ধুয়ে মুছে ছুরি দিয়ে বেগুনের গায়ে ফুটো ফুটো করে ভালো করে সরষের তেল মাখিয়ে ওভেনে ৪০০ ডিগ্রি ফারেনহাইটে ৪০ মিনিট বেক করে নিন অথবা গ্যাসে পুড়িয়ে নিন। আমি ওভেনে করেছি।
- 2
৪০ মিনিট পর ওভেন থেকে বেগুন বের করে নিন আর ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিন।
- 3
এবার সরষের তেল কড়াইতে গরম করে রসুন কুচি দিয়ে ১ মিনিট মত ভাজুন।রসুন হালকা বাদামি রঙের হয়ে এলে পিয়াঁজ স্লাইস অ্যাড করে ২-৩ মিনিট ভাজা করুন।৩ মিনিট পর খোসা ছাড়িয়ে রাখা বেগুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন।
- 4
এবার পরিমাণ মত নুন,হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ১০-১২ মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
- 5
বেগুন ভালো ভাবে কষে শুকিয়ে এলে নামিয়ে গরম গরম রুটি,পরোটা অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন বেগুন ভর্তা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (17)