আলুর চপ (Aloo r Chop recipe in Bengali)
#স্মলবাইটস
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন ও ২ কাপ জল ও সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে।
- 2
আলু সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিতে হবে। ওই আলুর মধ্যে ভাজা মশলা নুন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 3
কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 4
এই মশলার মধ্যে আলু মাখা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষন না আলু মাখা কড়াইয়ের গা থেকে ছেড়ে না আসে ততক্ষন পর্যন্ত নাড়াচাড়া করতে হবে।
- 5
কড়াই থেকে ছেড়ে এলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে।
- 6
এবার একটি মিক্সিং বোলে বেসন কনফ্লাওয়ার খাবার সোডা এক চিমটে লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 7
কড়াইতে ভাজার জন্য অনেকটা সাদা তেল গরম করতে হবে। ৪ টেবিল চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 8
আলু মাখা থেকে ছোট ছোট বল করে হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে।
- 9
লাল করে সব চপ ভেজে নিতে হবে। মুড়ির সাথে পরিবেশন করুন গরম গরম আলুর চপ।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (2)