বাঁধাকপির পকোড়া(bandhakopi r pokora recipe in Bengali)

Mitali Partha Ghosh @cook_20359533
বাঁধাকপির পকোড়া(bandhakopi r pokora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাঁধাকপি কুচি টাকে সামান্য নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
- 2
১০মিনিট পর বাঁধাকপি থেকে সমস্ত জল চিপে বার করে বাঁধাকপি শুকনো করে নিতে হবে।
- 3
এবার ওর মধ্যে ভাজা জিরার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিতে হবে।
- 4
এরপর ওর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি টাকে মেশাতে হবে।
- 5
এরপর মধ্যে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো মেশাতে হবে।
- 6
এরপর ওর মধ্যে ব্যাসন টাকে চেলে পরে দিতে হবে।
- 7
ব্যাসন টা মেশানোর পরে একটা ডিম ভেঙ্গে দিতে হবে।
- 8
সবশেষে নুন মেশাতে হবে কারন নুন আগে মিশিয়ে দিলে জল ছাড়তে শুরু করবে।
- 9
সমস্ত কিছু ভালো করে মেশান হয়ে গেলে প্যানে তেল গরম করতে হবে।
- 10
এবার ১ ১ করে একটু বড় আকারে পোকরা গুলো করে নিতে হবে।
- 11
২পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে।
- 12
গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে এ বাঁধাকপির পকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14155251














মন্তব্যগুলি (4)