বেসন চিলা (Besan Chilla recipe in Bengali)

Meghamala Sengupta @cook_15451570
বেসন চিলা (Besan Chilla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁয়াজ আর টমেটো কুচি করে নিতে হবে।
- 2
কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে।
- 3
একটি বাটিতে বেসন, নুন আর পেঁয়াজ কুচি নিতে হবে।
- 4
এবার এতে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিতে হবে।
- 5
হলুদ, লঙ্কা গুঁড়ো আর জোয়ান দিতে হবে।
- 6
এবার অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে গুলে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে।
- 7
তাওয়া গরম করে তাতে অল্প তেল দিয়ে গরম করতে হবে।
- 8
হাতায় করে বেসনের গোলা থেকে কিছুটা ব্যাটার তাওয়াতে দিয়ে ছড়িয়ে দিতে হবে।খুব অল্প আঁচে ভাজতে হবে।
- 9
একপিঠ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে অন্যদিক অল্প আঁচে ভাজতে হবে।
- 10
পছন্দের সস বা চাটনি দিয়ে একদম গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14161244











মন্তব্যগুলি (6)