আপেল শ্রিখান্ড তিরামিসু(Apple Srikhand Tiramisu recipe in Bengali)

#CookpadTurns4
কুকপ্যাড এর চতুর্থ জন্মদিন উপলক্ষে আমি আজ ফল দিয়ে বানিয়েছি আপেল শ্রিখান্ড তিরামিসু । খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই ডেজার্ট টা। এটা বানাতে আমি কমলালেবু এবং আপেল ব্যাবহার করেছি।
আপেল শ্রিখান্ড তিরামিসু(Apple Srikhand Tiramisu recipe in Bengali)
#CookpadTurns4
কুকপ্যাড এর চতুর্থ জন্মদিন উপলক্ষে আমি আজ ফল দিয়ে বানিয়েছি আপেল শ্রিখান্ড তিরামিসু । খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই ডেজার্ট টা। এটা বানাতে আমি কমলালেবু এবং আপেল ব্যাবহার করেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টকদই টাকে একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে তার নিচে একটা ছাকনি দিয়ে টকদই এর জল টা ঝরিয়ে নিতে হবে ৭-৮ ঘণ্টার জন্য ।এটা জল ঝরিয়ে হাং কার্ড তৈরি করে নিতে হবে।
- 2
আপেল টাকে কিছুটা টুকরো করে কুচিয়ে নিতে হবে। বাকিটা স্লাইস করে কেটে নিতে হবে। টুকরো করে কাটা অংশ টার মধ্যে পাতি লেবুর রস, এবং ১/২ চা চামচ দারচিনির গুঁড়ো মাখিয়ে নিতে হবে।
- 3
একটা বিস্কুট কে বাটির মাপে কেটে নিতে হবে। অন্যটা গোটা রাখতে হবে।
- 4
শ্রিখান্ড বানানোর জন্য একটা বাটিতে হাং কার্ড নিতে হবে। ওর মধ্যে কমলা লেবুর পাল্প, চিনি, ২ চা চামচ দুধ, দারচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
- 5
প্রথমে একটা বাটিতে দুধ নিয়ে ছোট করে কেটে নেওয়া বিস্কুট টা কে দুধের মধ্যে দু পিঠ ১০ সেকেন্ড ডুবিয়ে নিতে হবে।
- 6
এখন তিরামিসু লেয়ারিং এর জন্য প্রথম লেয়ারে কাঁচের বাটিতে দুধে ভেজানো বিস্কুট টা দিতে হবে। দ্বিতীয় লেয়ারে বানিয়ে রাখা শ্রিখান্ড এর মিশ্রণ টা দিয়ে স্প্রেড করে দিতে হবে।
- 7
তৃতীয় লেয়ারে কুচি করা আপেল গুলো দিয়ে দিতে হবে।
- 8
এরপর আবার লেয়ারগুলো রিপিট করতে হবে।
- 9
ওপরে লেয়ারে আপেল এর চারপাশে বিস্কুটের গুঁড়ো, দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।আপেল স্লাইস দিয়ে সাজিয়ে নিতে হবে।
- 10
২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা আপেল শ্রিখান্ড তিরামিসু পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি (12)
Tasty ...tasty
Chaliye jao...darun..