আলু দিয়ে চিকেনের ঝোল (Alu diye chicken jhol recipe in Bengali)

চিকেনের অনেক রান্না আমরা খেয়েছি। কিন্তু বাঙালির চিরাচরিত আলু দিয়ে চিকেনের ঝোলের স্বাদের কোনো তুলনা হয় না। খুব সহজে, ঝটপট এ-ই রান্না টি হয়ে যায়।
আলু দিয়ে চিকেনের ঝোল (Alu diye chicken jhol recipe in Bengali)
চিকেনের অনেক রান্না আমরা খেয়েছি। কিন্তু বাঙালির চিরাচরিত আলু দিয়ে চিকেনের ঝোলের স্বাদের কোনো তুলনা হয় না। খুব সহজে, ঝটপট এ-ই রান্না টি হয়ে যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু টুকরো করে কেটে, পেঁয়াজ কুচি করে, আদা-রসুন বেটে রাখতে হবে। চিকেনের পিসগুলোতে টক দই, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সরষের তেল, লবণ সব দিয়ে মাখিয়ে ২ ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনের জন্য রাখতে হবে।
- 2
গোটা গরম মশলা, হলুদ - জিরে- ধনে- কাশ্মীরি লংকা গুঁড়ো সব কিছু গুছিয়ে রাখতে হবে। টমেটো কুচি করে রাখতে হবে।
- 3
কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা - রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 4
পেঁয়াজের রঙ বদলে না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। সব গুঁড়ো মশলা, লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 5
টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।অন্য একটা কড়াতে আলুর টুকরো ভেজে তুলে রাখতে হবে।
- 6
এদিকে টমেটো গলে গেলে ম্যারিনেট করা চিকেন, কাঁচা লংকা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে।
- 7
তেল ছেড়ে গেলে কষানো হয়ে গেলে বেশ কিছুটা জল দিয়ে ফুটতে দিতে হবে। আঁচ কম করে চিকেন সেদ্ধ হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে।
- 8
চিকেন সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি (3)